Virus Kill
খামার জীবাণুমুক্ত রাখতে শক্তিশালী জীবাণুনাশক
উপাদানঃ প্রতি মি. লি. সল্যুশনে আছে বেনজাল কোনিয়াম ক্লোরাইড ৮০০ মি.গ্রা.
উপকারীতাঃ
ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবি জনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
মাছ ও চিংড়ির ফুলকা পচা, লেজ পচা, পাখনা পচা এবং ক্ষত রোগের প্রতিরোধ ও প্রতিকার করে।
চিংড়ির অ্যান্টেনা ভাঙ্গা ও ক্যাটফিশের বার্ব ঝরে যাওয়া রোধ করে।
সবুজ শৈবালের মাত্রাতিরিক্ত বৃদ্ধি প্রতিহত করে।
মাছ ও চিংড়ির দেহে জমে থাকা শৈবাল, প্রোটোজোয়া দূরীভূত করে।
চিংড়ির মোল্টিং বা খোলস পাল্টাতে সহায়তা করে।
মাছ ও চিংড়ির ত্বককে পরিষ্কার ও উজ্জল রাখে।
ব্যবহারবিধিঃ
পুকুর বা ঘেরেঃ ১৫০ মি. লি. প্রতি বিঘায় (৩৩ শতাংশ) ৩-৫ ফুট গভীরতার জন্য ১০-১২ লিটার পানিতে মিশিয়ে ছিটাতে হবে।
হ্যাচারী ও যন্ত্রপাতি জীবানুমুক্ত করণেঃ ১-২ মি. লি. প্রতি ১০০০ লিটার পানিতে; ব্যবহারের পূর্বে অবশ্যই ১ মি. লি. ১ লিটার পানিতে মিশিয়ে নিতে হবে।
অথবা,
মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
সরবরাহঃ
১০০ মি. লি. ও ৫০০ মি. লি.
সংরক্ষণঃ
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
